ফ্লিপকার্টের প্রস্তাবে সায় নেই স্ন্যাপডিলের

স্ন্যাপডিল ২.০ নামে নতুন করে বাজারে আসার পরিকল্পনা করছে কম্পানিটি

বিফল হয়েছে ফ্লিপকার্টের সঙ্গে আলোচনা – সোমবার এমনটাই জানালেন স্ন্যাপডিল কর্তৃপক্ষ। স্ন্যাপডিল কিনে নেওয়ার ব্যাপারে ফ্লিপকার্টের দেওয়া প্রস্তাবে কয়েকদিন আগেই রাজি হয়েছিল স্ন্যাপডিলের ম্যানেজিং বোর্ড। নাম না-করে সোমবার জানিয়ে দেওয়া হল, নিজের মতো করে একাই চলবে স্ন্যাপডিল। 

ঠিক করা হয়েছে, স্ন্যাপডিল ২.০ নামে নতুন করে বাজারে আসার পরিকল্পনা করছে কম্পানিটি। একসময় ভারতের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ছিল স্ন্যাপডিল। কিন্তু গত কয়েক বছরে অ্যামাজন ও ফ্লিপকার্টের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে ক্রমশ লোকসানের মুখ দেখেছে স্ন্যাপডিল। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, নতুন ভাবে শুরু করার সময় বর্তমান ১২০০ কর্মীর মধ্যে থেকে আশি শতাংশই ছেঁটে ফেলা হবে। স্ন্যাপডিলের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার জাপানের সফটব্যাঙ্কের তরফেও স্ন্যাপডিলের এই প্রত্যাবর্তনের চিন্তাভাবনাকে সমর্থন করা হয়েছে। 

ফ্লিপকার্টের দেওয়া ৬১৭৫ কোটি টাকার প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হলেও, চুক্তির কিছু শর্ত মেনে চলা সম্ভব নয় বলেই মাঝপথে আলোচনা ভেঙে গেল – জানা গিয়েছে এমনটাই। 

Developed by DXDasia