এবার বিষধর সাপ মোকাবিলার পাঠ দেওয়া হবে স্কুলেই

সহায়তায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিষ তথ্যকেন্দ্র

সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু ঘটে জেলায় জেলায়। বেশিরভাগ সর্পাঘাতে মৃত্যুর জন্যই দায়ী সাপ নিয়ে সচেতনতার অভাব। এবার তাই স্কুল স্তরেই সাপ নিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

অষ্টম শ্রেণির স্বাস্থ্য ও শারীরশিক্ষা পাঠ্যক্রমে অনেকটা অংশ জুড়েই থাকবে সাপ বিষয়ক আলোচনা। সহায়তায় রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিষ তথ্যকেন্দ্র। তথ্যকেন্দ্রের হেল্পলাইন নম্বর উল্লেখ করা থাকবে পাঠ্য বইয়ে। পাঠ্য বিষয়ের খসড়া ইতিমধ্যেই পরিমার্জনা করেছেন আরজি কর হাসপাতালের বিশেষজ্ঞরা। আগামী শিক্ষাবর্ষ থেকেই অষ্টম শ্রেণিতে সাপ নিয়ে পঠনপাঠন শুরু হবে। 

খুব ছোটোবেলায় এই সব তথ্য বুঝতে পড়ুয়াদের সমস্যা হতে পারে। আবার নবম শ্রেণি থেকে মাধ্যমিকের পড়াশোনা শুরু হয়ে যায়। অধ্যয়নের চাপ বেড়ে যায় অনেকটাই। তাই সাপ নিয়ে সচেতনতা বাড়াতে অষ্টম শ্রেণিকেই বেছে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

Developed by DXDasia