সমাজতন্ত্র ‘শিখতে’ চিনের পথে ৬ বাম নেতা

রুশ বিপ্লবের শতবর্ষে নেতাদের চিন যাত্রা

রুশ বিপ্লবের শতবর্ষে চিনের কাছে সমাজতন্ত্র ‘শিখতে’ যাচ্ছেন তিন বামপন্থী দলের ৬ নেতা। সিপিএম, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের ৬ প্রতিনিধি। এই তিনটি দলের সঙ্গেই চীনের কমিউনিস্ট পার্টির দলীয়স্তরে সম্পর্ক বহু দিনের। রাশিয়ায় যেহেতু সমাজতন্ত্রের পতন হয়েছে ১৯৯১ সালে, তাই শতবর্ষে সেখানে খুব বড় করে কিছু হচ্ছে বলে শোনা যায়নি। চিনগামী তিন দলের প্রতিনিধিদের মধ্যে আছেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সিপিআইয়ের বিহার রাজ্য সম্পাদক ও জাতীয় কর্মসমিতির সদস্য সত্যনারায়ণ সিনহা ও ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতা জি দেবরাজন ও অন্যেরা। ভারত–চীন দু’দেশের মধ্যে সিকিমের সীমান্তে সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা চলতে থাকায় বিমানের টিকিট–সহ চিনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ বেশ কিছু আগে থাকতে এসে পড়লেও তিন পার্টিরই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিতে কিছু দেরি হয়। সীমান্তে উত্তেজনা থিতিয়ে আসতে যাওয়ার সিদ্ধান্তই বহাল থাকে। সারা পৃথিবীই মানে চিনে রাষ্ট্র নিয়ন্ত্রিত ধনতন্ত্র বিকশিত হয়েছে। চিনের নেতারা বলেন, তাদের দেশে সমাজতন্ত্র আসতে এখনও বহু দেরি। হাজার বছরও লাগতে পারে। সিপিএমের আদর্শগত দলিল, যা ২০১২ সালে প্রকাশ করা হয়, তাতে চিনের এই অবস্থানের কথা স্বীকার করা হয়েছে। চিনের থেকে যে কিছু শেখার নেই সেই দলিলে কার্যত তা মেনেও নেওয়া হয়েছে।
 

Developed by DXDasia