ব্ল্যাক বেল্ট পেলেন এনআরএস-এর ছয় ডাক্তার

দেশের মধ্যে এনআরএস–ই প্রথম, যেখানে চিকিৎসকদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয়

দুইবছর কঠোর পরিশ্রম করে অবশেষে ব্ল্যাক বেল্ট পেলেন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় জন ডাক্তার। তৃতীয় বর্ষের দুই ডাক্তারি পড়ুয়া, ৩ জন জুনিয়র চিকিৎসক এবং একজন এক্স–রে ও আলট্রাসাউন্ডের ফ্যাকাল্টি। সকলেই ‘ফার্স্ট ডান’ ব্ল্যাক বেল্ট পেয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সুপার। ১৪ এপ্রিল ফল প্রকাশিত হয়। দেশের মধ্যে এনআরএস–ই প্রথম হাসপাতাল, যেখানে চিকিৎসকদের মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ওই ছয় জনের ‘ফার্স্ট ডান’ ব্ল্যাক বেল্ট পাওয়া, দেশের মধ্যে কোনো মেডিক্যাল কলেজ থেকে প্রথম বলে জানান গ্র্যা ন্ডমাস্টার প্রদীপ্তকুমার রায়। এই ছয় ডাক্তার কুক্কিওন থেকে সরাসরি স্বীকৃতি পেয়েছেন। এই প্রশিক্ষণের ফলে সারাদিনের স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে এনার্জি আসে প্রচুর।

ছবি- সংগৃহীত

Developed by DXDasia