
হিলি সীমান্ত দিয়ে ফিরে গেল ছয় শিশু
ছয় বাংলাদেশি শিশু অবশেষে ফিরে গেল বাবা মায়ের কাছে। এই শিশুরা বছরখানেক আগে হিলি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে ! এরা মূলত কেউ কাজের খোঁজে, কেউ দালালের পাল্লায় পড়ে, কেউ বা ঘুরতে এসে ধরা পড়ে যায় ! তারপর এদের চাইল্ডলাইনের মাধ্যেমে সি ডব্লু সি র অর্ডারে শুভায়ন-এ আশ্রয় দেওয়া হয়! বুধবারের হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন অফিস এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন দুদেশের আধিকারিকগণ ! নাজির হোসেন ও সি ইমিগ্রেশন, হিলি আই সি পি, সৌমেন্দ্র নাথ রায় সম্পাদক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, সুরজ দাস কো অর্ডিনেটর চাইল্ডলাইন, তরুণ সামন্ত প্রটেকশন অফিসার, ডি ভি, সুবোধ দাস ডি সি পি উ, আকতাব হোসেন ও সি ইমিগ্রেশন বাংলা হিলি এছাড়াও আরো অনেকে !
