
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হবে দক্ষ কারিগর
সিল্ক হাব তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। হুগলি জেলার শ্রীরামপুরে তৈরি হবে এই হাব। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দক্ষ কারিগরদের নিযুক্ত করা হবে এই হাবে। একইসঙ্গে গুরুত্ব দেওয়া হবে বাণিজ্যিকরণ সহ অন্যান্য দিকেও। এই সিল্ক হাব নতুন উদ্ভাবনের এবং ভবিষ্যতে সিল্ক রপ্তানির একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বাংলার শিল্প ও বিশেষত্বগুলিকে নিয়ে সরকারের গঠনমূলক হাবের তালিকায় মিষ্টি হাব, মসলিন হাব ইত্যাদির পরে নতুন এই সিল্ক হাব দক্ষ কারিগরদের জন্যও খুলে দেবে নিশ্চিত রোজগারের দরজা। যত্ন নেওয়া হবে তাঁদের দক্ষতা ও শিল্পের প্রতিও।
