উত্তরবঙ্গে মহিলা পরিচালকদের সিনেমা নিয়ে প্রথমবার ফেস্টিভ্যাল

বাংলা ছাড়াও অসমিয়া, কর্নাটকি ও মারাঠি ছবি মিলিয়ে পাঁচটি পূর্ণ দৈর্ঘ্যের ও তিনটি শর্ট ফিল্ম থাকছে

উত্তরবঙ্গে প্রথমবার, মহিলা পরিচালকদের চলচ্চিত্র নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে, আজ। শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিংকর হলে এই ফেস্টিভ্যালটির আয়োজনে শিলিগুড়ি সিনে সোসাইটি এবং সহযোগিতায় ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি ইন্ডিয়া। আজ বিকেলে দেখানো হবে লস এঞ্জেলসে পুরস্কারপ্রাপ্ত রাজবংশী ভাষার ছবি ‘সোনার বরণ পাখি’। ছবিটির নির্মাতা ববি শর্মাবড়ুয়া। তিনিই আসছেন ফেস্টিভ্যালটির উদ্বোধনে। বাংলা ছবি ছাড়াও অসমিয়া, কর্নাটকি ও মারাঠি ছবি মিলিয়ে পাঁচটি পূর্ণ দৈর্ঘ্যের ও তিনটি শর্ট ফিল্ম দেখানো হবে। কোনও প্রবেশমূল্য নেই। রবিবারই ফেস্টিভ্যালটির শেষ দিন।

 

 

Developed by DXDasia