দীর্ঘ ১৩ বছর পর দার্জিলিং চিড়িয়াখানায় ফিরছে সাইবেরিয়ান বাঘ

এই চিড়িয়াখানায় শেষ সাইবেরিয়ান বাঘটি মারা গিয়েছিল ২০০৬ সালে

পদ্মজা নাইডু হিমালয়্যান জুলজিক্যাল পার্ক যা সকলের কাছে দার্জিলিং চিড়িয়াখানা নামেই অধিক পরিচিত। এই চিড়িয়াখানায় শেষ সাইবেরিয়ান বাঘটি মারা গিয়েছিল ২০০৬ সালে। তার জায়গায় এখন থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। দার্জিলিং চিড়িয়াখানা ফের সিদ্ধান্ত নিতে চলেছে সাইবেরিয়ান বাঘ আনার এবং সেই বাঘটি আনা হবে রাশিয়ার চিড়িয়াখানা থেকে।

দার্জিলিং চিড়িয়াখানা তৈরি হওয়ার পর তৎকালীন সোবিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ ভারত সরকারকে এক জোড়া সাইবেরিয়ান বাঘ উপহার দিয়েছিলেন। যা দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রাখা হয়েছিল। পর্যটকদের কাছে আকর্ষণ এই পার্ক। মূলত রেড পান্ডা আর বাঘ দেখতেই ছোটেন মানুষসকল। বহু বছর সাইবেরিয়ান বাঘ দেখেনি পর্যটক। এবার হয়তো সেই স্বাদ পূরণ হতে চলেছে।

Developed by DXDasia