
বউ বাজার করবেন স্বামী গেম খেলবেন
টাকাটা স্বামীর পকেট থেকেই যাচ্ছে, কিন্তু তবু মলে মুখে একরাশ বিরক্তি নিয়ে স্বামীকে ঘুরতে হচ্ছে বউ-এর পিছন পিছন। কমিউনিস্ট দেশ চিনে এমন স্বামীদের রেহাই দিতে নয়া উদ্যোগ।চিনের সংবাদপত্র 'দ্য পেপার'-এর খবর। সাংহাই এর গ্লোবাল হার্বার মলে বেশ কিছু কাঁচের খোপ তৈরি করা হয়েছে। যেখানে মহিলারা তাদের এমন অনিচ্ছুক স্বামীদের জমা রেখে মনের আনন্দে শপিং-এ জেতে পারবেন। ফলে স্ত্রী যখন শপিং করবেন, তখন স্বামীদের আর ব্যজার মুখ করে পিছু পিছু ;ঘুরতে হবে না।
সেই কাচের খোপে স্বামীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা বসে বসে গেম খেলতে পারবেন। শপিং মলটি ওই পত্রিকাকে জানিয়েছে, এই সার্ভিস আপাতত ফ্রি। কিন্তু পরবর্তীতে তারা তারা এর জন্য টাকা নেবে। এই সার্ভিস ব্যবহার করেছেন এমন কয়েকজন পুরুষ পত্রিকাটিকে জানিয়েছে, তারা ব্যাপারটি পছন্দই করেছেন।তবে এক মহিলা মন্তব্য করেছেন, "আমার স্বামী যদি কেবল বসে গেম খেলতেই চান, তাকে শপিংয়ে নিয়ে আসার মানে কি?"
