ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচে অতিথি হয়ে ইডেনে আসছেন শেখ হাসিনা, মেনুতে থাকছে ভেটকি

ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারতবর্ষের প্রথম গোলাপি বলের টেস্ট

আগামী ২২ নভেম্বর শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হচ্ছে ভারতবর্ষের প্রথম গোলাপি বলের টেস্ট। ইতিমধ্যেই মাঠ পরিক্রমা করে গেছেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন টেস্ট উপলক্ষে ইডেনে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজের পদও ঠিক হয়ে গেছে।

টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজে খাদ্য তালিকায় যোগ হয়েছে ভারতীয় রান্নার আইটেম। থাকবে কষা মাংস, ডাল মাখনি, তাওয়া পরোটা, বাসন্তি পোলাও, ভেটকি, পনির এবং পাঁচমেশালি সবজি, আচার, পাঁপড়। শেষ পাতে বাংলার রসগোল্লা, সন্দেশ, পায়েস। ওয়েস্টার্ন মেন কোর্সও সঙ্গে থাকছে। ১৮ নভেম্বর থেকে কাউন্টারে ইডেন টেস্টের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। শেখ হাসিনা আসছেন ঠিকই, কিন্তু খাবারে থাকছে না ইলিশ। ইলিশের বদলে বেছে নেওয়া হয়েছে ভেটকি মাছকে। এই ম্যাচ ঘিরে ভারত-বাংলাদেশের উত্তেজনা রীতিমতো তুঙ্গে।

Developed by DXDasia