
বঙ্গদর্শনের গ্যালারি। শামস নাঈম প্রান্ত-র বাছাই করা ফটোগ্রাফি
বাংলাদেশের কুষ্টিয়ায় থাকেন তরুণ আলোকচিত্রী শামস নাঈম প্রান্ত। প্রথম ক্যামেরা কিনে দেন তাঁর দাদা। ছোটোবেলা থেকেই রং-পেন্সিলের সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করেছিলেন। তারপর পাল্টে গেছে মাধ্যম। শামস বলেন, “ফটোগ্রাফি আমাকে সমাজটাকে অন্যভাবে দেখতে সাহায্য করেছে। আমাকে সমাজের সর্বস্তরের মানুষের জীবন সংগ্রাম ভাবায়।” ফটোগ্রাফির মাধ্যমে তিনি বাংলাদেশের সমাজব্যবস্থাকে দর্শকদের সামনে উপস্থাপন করেন। তার সঙ্গে ছবি হয়ে ওঠে গল্প বলার মাধ্যম। যুক্ত হয় মানুষের ইমোশন এবং মানানসই রং।
শামস আরও বলেন, “যেহেতু ছবির মাধ্যমে একটা স্বচ্ছ পরিবেশ দেখাবার চেষ্টা করি, তাই আমার ছবিতে একটা ইতিবাচক দিক উঠে আসে। অন্তত সেটা রাখার চেষ্টা করি। আর একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত।” শামস প্রান্তের এই ছবিগুলিতে রয়েছে একা একজন মানুষের গল্প। সেই গল্পের সঙ্গে মিশে গেছে সূক্ষ্ম রং। উঠে এসেছে বাংলাদেশের গ্রামীণ চিত্র এবং একাকী মানুষের বেঁচে থাকার লড়াই। দেখুন আজকের ছবিমহল…
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
আলোকচিত্রীঃ শামস প্রান্ত
*সর্বসত্ব সংরক্ষিত

