শাহবাজ নাদিমের জাতীয় দলে স্বপ্নের অভিষেকের নেপথ্যে জড়িয়ে ‘কল্লোলিনী তিলোত্তমা’-ও

সাফল্যের আড়ালে কালীঘাটের মাঠে কঠোর অনুশীলন

হঠাৎ করেই ফোন এসেছিল। কুলদীপ যাদব শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যাওয়ায় রাঁচি টেস্টে জাতীয় দলের দরজা অপ্রত্যাশিতভাবেই খুলে গিয়েছিল শাহবাজ নাদিমের কাছে। ঝাড়খণ্ডের ক্রিকেটার নাদিমের কাছে রাঁচির স্টেডিয়াম ঘরের মাঠ। কিন্তু তিনি সপরিবারে থাকেন কলকাতার একবালপুরে। জাতীয় দলে সুযোগের খবর পেয়ে সড়কপথেই রাঁচি রওনা দেন নাদিম। কারণ, বিমানের টিকিট মেলেনি। কলকাতা থেকে সড়কপথে ৪০০ কিমি পাড়ি দিয়ে রাঁচি পৌঁছোনোর ফল অবশ্য ভালোই হয়েছে নাদিমের কাছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে নাদিমের বলে বাভুমাকে স্টাম্পিং ও ডি ব্রুইনের অসামান্য ক্যাচ নিয়ে যোগ্য সঙ্গত করেছেন বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহাও।

নাদিমের সাফল্যের সঙ্গে জড়িয়ে কলকাতাও। কালীঘাটের মাঠে দিনের পর দিন কঠোর অনুশীলন চালিয়ে যান নাদিম। সেই অনুশীলনেও তাঁর সঙ্গী ঋদ্ধিমান। শুধু কলকাতাবাসী হওয়াই নয়, নাদিমের ক্রিকেটজীবনের সঙ্গেও জড়িয়ে এই শহর। না-ই বা খেললেন বাংলার হয়ে, কিনু নাদিমকে নিয়ে গর্ব করার অধিকার ভালোমতোই আছে কলকাতার।

Developed by DXDasia