
চেনা কিশোরের অজানা দিক
কিশোরকুমারের কোনও প্রথাগত সঙ্গীতের ট্রেনিং ছিল না।
ইন্দোর কলেজ ক্যান্টিনে পাঁচ টাকা ৭৫ পয়সা ধার ছিল। সেই কলেজবেলার কথা মনে রেখেই বিখ্যাত গান ‘পাঁচ রুপাইয়া বারা আনা’ তৈরি হয়।
ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিরোধিতা করার জন্য ১৯৭৫-৭৭ বিবিধভারতী থেকে কিশোরের গান সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।
কিশোরকুমার সম্পর্কে সুরকার বাপি লাহিড়ীর মামা হন।
তাঁর বিখ্যাত ইউডলিং জিমি রজার এবং টেক্স মর্টনের দ্বারা অনুপ্রাণিত।
হৃষিকেশ মুখার্জি ‘আনন্দ’ সিনেমায় রোল অফার করেছিলেন কিশোরকুমার এবং মেহমুদকে। শেষ পর্যন্ত অবশ্য অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার অভিনয়ের জন্য ক্লাসিক ছবির মর্যাদা পায় ‘আনন্দ’।
আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন কিশোর, যে রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি।
