চাপ বাড়াতে আত্মহুতির হুমকি মোর্চার

ভাইটাল ইনস্টলেশনে বাড়তি নিরাপত্তা

দার্জিলিঙে রাম্মাম জল বিদ্যুৎকেন্দ্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাড়ি এবং কর্মক্ষেত্রগুলিকে (vital installations) বিশেষ নিরাপত্তা দিতে উদ্যোগী প্রশাসন।সোমবার কালিম্পং-এ, নবান্নে বৈঠকে এসেছিলেন এই অভিযোগে একটি জনজাতি উন্নয়ন পর্ষদের প্রধানের বাড়িতে আগুন লাগায় কিছু উত্তেজিত জনতা। প্রশাসনের মতে আক্রমণকারীরা মোর্চা সমর্থক। আন্দোলন আরও হিংসার পথে যেতে পারে এই আশংকাতেই ভাইটাল ইনস্টলেশনের নিরাপত্তা বাড়ানো হল বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে। এদিকে রাজ্যের এবং কেন্দ্রের উপর চাপ বাড়াতে মোর্চা অতীতে পৃথক তেলেঙ্গানা আন্দোলনকারীদের মতো আত্মহুতির পথে যেতে পারে বলে হুমকি দিয়েছে মোর্চা।
 

Developed by DXDasia