
আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে ভোটপর্ব চলবে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত
আজ ১৮ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের তিনটি আসন- দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে ভোটপর্ব চলবে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই লোকসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে কমিশন অতিরিক্ত কড়া কিছু ব্যবস্থা নিয়েছে। ভোট ঘোষণার দিন থেকেই বিশেষ বিশেষ রাজ্যের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল কমিশন। প্রথম দফার ভোটে যেমন কোচবিহারে নিজে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজ তাঁর রায়গঞ্জে থাকার কথা। আবার দ্বিতীয় দফার আগে স্পেশ্যাল অবজার্ভার নিয়োগ করল কমিশন।
প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ার এবং কোচবিহারে গড়ে মোট ৮৩ শতাংশ ভোট পড়েছিল। বাংলায় ভোটের হার অন্যান্য রাজ্যগুলির থেকে বেশিই থাকে। এবারেও তার অন্যথা হয়নি।
