১২ বগির ট্রেন বাড়াতে প্ল্যাটফর্ম সম্প্রসারণ হচ্ছে শিয়ালদহে

মাসখানেকের মধ্যেই ৪এ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ শেষ হবে

প্রত্যেক দিন শিয়ালদহ স্টেশনে যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী। মানুষের ভিড় বাড়লেও ১২ বগির ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। কারণ, প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য কম। এবার তাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিল শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষ।

যাত্রীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ১২ বগির রেকও বাড়ানো প্রয়োজন বলে রেলকর্তারা মনে করছেন। শিয়ালদহ স্টেশনের ২, ৩, ৪ এবং ৪এ প্ল্যাটফর্মে কেবল ৯ বগির ট্রেনই দাঁড়াতে পারে। বিভিন্ন কারণে ২, ৩ ও ৪ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব নয়। তবে ৪এ প্ল্যাটফর্ম সম্প্রসারণের উপযুক্ত জায়গা থাকায় সেই প্ল্যাটফর্মটি বাড়ানো হচ্ছে। মাসখানেকের মধ্যেই শেষ হয়ে যাবে সম্প্রসারণের কাজ।

৪এ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য বৃদ্ধি পেলে মোটামুটি ডজনখানেক ১২ বগির ট্রেন বাড়ানো যাবে। এর ফলে ভিড়ের চাপ অনেক কমবে, উপকৃত হবেন যাত্রীরাও। 
 

Developed by DXDasia