অনুমতি নিয়ে পাশের ফাঁকা জমিতে মিড-ডে মিলের সবজি চাষ করে এই স্কুল

ওই জমিতে শিক্ষক এবং পড়ুয়ারা মিলে বাগান গড়ে তুলেছেন

শিলিগুড়ি শিক্ষাজেলার একটি স্কুল। পাশের একটি ফাঁকা সরকারি জমিতে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেই স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা মিলে গড়ে তুলেছেন বাগান। সেখানে চাষ করা সবজি রান্না করে পড়ুয়াদের মিড-ডে মিলে পরিবেশন করা হয়। 

স্কুলটির নাম দেবীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। উত্তরবঙ্গের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা হাতে হাত মিলিয়ে যা করছেন, তার নজিরবিহীন। পড়াশোনায় কোনো অবহেলা না করেই সময় বের করে তাঁরা নিজের হাতে বাগান পরিচর্যা করেন, ফসল চাষ করেন। দেশের নানা জায়গায় মিড-ডে মিলের জোগান, গুণমান ইত্যাদি নিয়ে মাঝে মাঝেই সমস্যার খবর পাওয়া যায়। এর মধ্যেই উত্তরবঙ্গের এই স্কুলটি পড়ুয়াদের পুষ্টিকর সবজি ও ফল খাওয়ানোয় বন্দোবস্ত নিজেরাই করে নিয়েছে।

পাশাপাশি, সমস্ত স্কুল ক্যাম্পাস জুড়েই আছে নয়নাভিরাম সব ফুলের গাছ। পরিচ্ছন্ন জল পানের জায়গা, শৌচাগার, জল পরিস্রুত করার যন্ত্র – এসবের বন্দোবস্তও রয়েছে এই স্কুলে। তবে, বিদ্যালয়ের চারদিকে কোনো পাঁচিল নেই। বিদ্যালয়টিকে দ্রুত পাঁচিল দিয়ে ঘিরে ফেলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। 

(ছবি-প্রতীকী) 
 

Developed by DXDasia