
উচ্ছেদ না হলে রাস্তা সম্প্রসারণ আটকে যাবে। উচ্ছেদ হলে হারিয়ে যাবে বনস্পতির ছায়। তাহলে পথ?
গাছ এখন আদালতে। তার জন্য কথা বলছি, চিৎকার করছি। দাবী উঠছে গাছ বাঁচাও। লাটাগুড়ি থেকে যশোর রোড ধরে বনগাঁ- কোথাও চলছে মিছিল, প্রতিবাদ, সভা, জ্বালানো হচ্ছে মোমবাতি। কোথাও সড়ক সম্প্রসারণ তো কোথাও ওভারব্রিজ নির্মাণের জন্য কাটা হচ্ছে গাছ। সরকার বলছে উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ।
তাই প্রশ্ন হল, ‘সেভ ট্রি সেভ লাইফ’ না ‘সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন’? নাকী আছে এর মাঝামাঝি অন্য বিকল্প সমাধান? জানান আপনার খোলামেলা মতামত।
