
পুরুষরা শর্টস পরে উঠতে পারবেন না বিমানে
ড্রেসকোড চালু করতে গিয়ে বিতর্কে জড়াল সৌদি এয়ারলাইন্স। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানিয়েছে, ভ্রমণের সময় যাত্রীদের শালীন পোশাক পরিধান করার আহ্বান জানানো হচ্ছে। তাদের পোশাক যেন অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তিবোধের কারণ না হয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, নারীরা তাদের পা বা হাত দেখা যায় এমন কোনও পোশাক পরতে পারবেন না, বা শক্ত আঁটোসাঁটো পোশাকও পরা যাবে না। অন্যদিকে পুরুষেরাও শর্টস পরে বিমানে উঠতে পারবেন না।
আর এই বিজ্ঞপ্তি জারি করার পরেই যাত্রীদের ‘স্বাধীনতা’ নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এয়ারলাইন্সের ‘পোষাক নিদান’ কে পড়তে হচ্ছে প্রবল সমালোচনার মুখে। অবশ্য অনেকে আবার ‘পোশাক ফতোয়া’-র পক্ষে বলছেন, অনেক এয়ারলাইন্সই তাদের ড্রেস কোড নির্ধারণ করে থাকে, কাজেই এতে নতুন কিছু নেই।
