
মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই করা হবে এই সংস্কার
সংস্কার করা হবে কালীঘাট মন্দির চত্বর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সংস্কারের কাজ করবে কলকাতা পুরসভা। ইতিমধ্যে এই বিষয় নিয়ে নবান্নে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে স্থির হয়, মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই করা হবে এই সংস্কার। এর জন্য একাধিক প্রকল্প রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে কলকাতা পুরসভাকে। মুখ্যমন্ত্রী জানান, ’৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তারপর বৈঠক দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।’
প্রশস্ত করা হবে মন্দির চত্বরে ঢোকা ও বেরনোর রাস্তা। তৈরি করা হবে একাধিক প্রবেশদ্বার, সাজানো হবে দোকানগুলিকেও। পুরসভার নকশার ওপর ভিত্তি করেই এগোবে সমস্ত কাজ।
