ঘুমের মধ্যেই মারা গেলেন ঋত্বিক ঘটকের বড় মেয়ে সমহিতা ঘটক

ঘুমের মধ্যেই মারা গেলেন ঋত্বিক ঘটকের বড় মেয়ে সমহিতা ঘটক। ১৯৭৬ সালে প্রয়াত চলচ্চিত্রকারের যাবতীয় ছবি, লেখা, বইপত্রের সত্ত্ব যে সংস্থার হাতে, সেই ‘ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট’-এর অন্যতম কর্ণধার ছিলেন সমহিতা। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন ষাট ছুঁই-ছুঁই সমহিতা। নার্সিংহোমেও ভর্তি করাতে হয়েছিল। খানিকটা ধাতস্থ হয়ে বাড়ি ফিরলেও সোমবার সকালে ডেকে আর তাঁর সাড়া মেলেনি। পরে চিকিৎসক জানান, ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছে। ঋত্বিকের ছোট মেয়ে শুচিস্মিতা আগেই দুর্ঘটনায় মারা গিয়েছেন। শিল্পী-জায়া সুরমা ঘটক, ছেলে ঋতবান আর সমহিতা মিলে ট্রাস্টের দায়িত্ব সামলাতেন। সুরমার বয়সজনিত অসুস্থতা তো আছেই, মাঝে-মধ্যে অসুস্থ থাকেন ঋতবানও। সমহিতা অনেকটাই সামলাতেন। তাঁর অনুপস্থিতিতে একটা ফাঁক তৈরি হল, সন্দেহ নেই।

Developed by DXDasia