সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিটের উদ্বোধন

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের ডোমকলের সভামঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিটের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বেশ কিছু গ্রামীণ রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, স্কুল সহ প্রায় ৭৫টি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। পাশাপাশি সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় এদিনের সভায়।    

 

Developed by DXDasia