শালবন আর নদীর মাঝে একটুকরো সবুজদ্বীপ এবার নতুন হলিডে ডেসটিনেশন

একদিকে শালবন আর অন্যদিকে কংসাবতী নদী। মুকুটমণিপুর আর ঝিলিমিলির খুব কাছেই এই সবুজদ্বীপ। এবার বাঁকুড়ার সবুজদ্বীপকে ইকোট্যুরিজমের হটস্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রাজ্য পর্যটন দপ্তরের।

জঙ্গলমহলে ইকোট্যুরিজম গড়ে তুলতে আগেই উদ্যোগী হয়েছে রাজ্যসরকার। বাঁকুড়া ও পুরুলিয়া বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সবুজদ্বীপ সেই ধারাতেই নবতম সংযোজন।

Developed by DXDasia