সাইকেল মেকানিকদের বাড়তি আয় জোগাচ্ছে সবুজ সাথী

নতুন করে বাড়ছে বাইসাইকেলের কদর

যত দিন যাচ্ছে, মানুষের কাছে তত পুরোনো হয়ে যাচ্ছে পরিবেশবান্ধব যান বাইসাইকেল। তার বদলে এখন জনপ্রিয়তা পাচ্ছে হালফ্যাশনের নানা মডেলের মোটরসাইকেল। সাইকেল মেরামত করে যারা দিন গুজরান করেন, তাদের রোজগারে টান পড়ছে ক্রমশ। তবে, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্প চালু হওয়ার পর সাইকেল আবার স্কুলপড়ুয়াদের বাহন হয়ে উঠেছে। আবার ভিড় বাড়ছে সাইকেল মেরামতের দোকানে।

পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় তিন লক্ষ মানুষ সাইকেল মেরামত করে সংসার চালান। বাজারে যত বাইসাইকেলের সংখ্যা কমছিল, কপালে হাত পড়ছিল সাইকেল মেকানিকদের। যে সব মেকানিকদের বয়স কম, তারা ঝুঁকছিলেন বাইক মেরামতির দিকে। তবে সবুজ সাথী চালু হওয়ার পর অবস্থাটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। রাস্তায় বাড়ছে সাইকেলের সংখ্যা। সেগুলোর চেন পড়লে, টায়ার লিক হলে, স্পোক কাটলে ছুটতে হচ্ছে মেকানিকের কাছে। সাইকেল মেকানিকরাও লাভের মুখ দেখছেন নতুন করে। 
 

Developed by DXDasia