
কেকেআরের বিরুদ্ধে রণকৌশল সাজিয়েছেন সৌরভ
ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিট্যালসের আইপিএল যুদ্ধ ছাড়িয়েও ক্রিকেটপ্রেমীদের মনে শাহরুখ বনাম সৌরভের টক্কর নিয়ে টানটান উত্তেজনা। এটা অস্বীকার করার উপায় নেই যে দিল্লি ক্যাপিট্যালসের ডাগ-আউটে সৌরভের উপস্থিতি কেকেআরকে যথেষ্ট চাপে রাখবে।
আজকের ম্যাচে পেসাররাও একটা বড়ো ফ্যাকটর। রাবাডা তো আছেনই, সঙ্গে হাজির ট্রেন্ট বোল্ট। এই মুহূর্তে সবথেকে বেশি উইকেট সংগ্রহকারী রাবাডা। দিল্লির হয়ে ওপেন করতে পারেন পৃথ্বী সাউ এবং শিখর ধাওয়ান। আর কেকেআরের ভরসা সুনীল নারিন, কুলদীপ যাদব এবং পীযূষ চাওলা। রাসেল বনাম রাবাডা, পৃথ্বী বনাম প্রসিধ, ঋষভ বনাম কুলদীপ, ধাওয়ান বনাম নারিন – এদের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়, তার প্রতীক্ষাতেই রয়েছেন দর্শকরা। তবে দ্বিধা রয়েছে, কার দিকে ঝুঁকবে কলকাতা – দাদা নাকি কিং খান?
