রূপা ও কৈলাসকে তলব সিআইডির

আগামী ২৭ ও ২৯ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের

বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়-কে তলব করল সিআইডি। সঙ্গে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-কেও তলব করেছে তারা। শিশুপাচার-কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই তলব।

তদন্তে নেমে বেশ কিছুদিন আগে সিআইডি গ্রেপ্তার করেছিল জলপাইগুড়ির বিজেপি নেত্রী জুঁই চৌধুরীকে। অভিযোগ উঠেছিল তাঁর সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠতার। আগামী ২৭ এবং ২৯ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাস বিজয়বর্গীয়-কে।

বিজেপি এই তলবের মধ্যে রাজনৈতিক অঙ্কের ছায়া দেখলেও, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘আইন আইনের পথে চলবে।’

Developed by DXDasia