খুলছে ভিক্টোরিয়ার রয়্যাল গ্যালারি, কোন দুর্লভ খাজানা লুকোনো আছে সেখানে?

নব্বইয়ের দশকে বন্ধ হয়ে গিয়েছিল এই গ্যালারি

নব্বইয়ের দশকে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের রয়্যাল গ্যালারি। এই ডিসেম্বরে তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। নতুনভাবে সেজে ওঠা এই গ্যালারিতে আছে চমকে দেওয়ার মতো বেশ কিছু সামগ্রী।

এই গ্যালারির প্রধান দ্রষ্টব্য রুশ শিল্পী ভাসিলি ভেরেশগিনের আঁকা ছবি ‘জয়পুর প্রসেশন’। ১৮৭৬ সালে আঁকা ছবিটির দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ছবি। এছাড়াও ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কিছু দুর্লভ তৈলচিত্র, এনফিল্ড রাইফেলের কার্তুজও সেখানে রাখা আছে। রয়্যাল গ্যালারির সঙ্গে পোট্রেট গ্যালারি এবং এন্ট্রান্স গ্যালারিও আগামী মাসে খুলে দেওয়া হবে। 

এবছরের জানুয়ারিই মাসে এই সব গ্যালারিগুলি দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। বেশ কিছু কারণে সেগুলি খোলা হয়ে ওঠেনি। তবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ আর বেশি দেরি করতে চায় না। আসছে শীতে এই গ্যালারিগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। 

Developed by DXDasia