
যৌথভাবে মেলার দায়িত্ব নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট
প্রতিবছরের মতো এবারেও শান্তিনিকেতনে জমজমাট হবে পৌষমেলা। তবে এবছর মেলা বসবে চার দিনের জন্য। স্টল বুকিং করা যাবে শুধুমাত্র অনলাইনে। চারদিন পর যারা স্টল ছাড়বে না, তাদের ফাইন দিতে হবে। পরিবেশ দূষণ রোধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা।
আদৌ এবছর মেলা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মূলত দূষণের জন্যই। পৌষমেলার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বৈঠকে বসেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কর্মসচিব ও একাধিক আধিকারিক। ছিলেন শান্তিনিকেতন ট্রাস্ট এবং কর্মী পরিষদের সদস্যরা। কয়েকদফা বৈঠকের পর যৌথভাবে মেলার দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। তবে এবছরের মেলায় থাকবে একাধিক কড়া বিধিনিষেধ। জানা গিয়েছে, দূষণ রোধে প্রতিদিনের মেলার আর্বজনা পরিস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুর পুরসভা ও একটি স্থানীয় সংস্থাকে।
