ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেই ৩ লক্ষ ১০ হাজার পাউন্ড

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এই মোটা অঙ্কের অর্থ

সোশ্যাল মিডিয়ায় নানাভাবে রোজগারের রাস্তা খুলে যাচ্ছে প্রতিদিন। বহু সাধারণ মানুষও সেই সব পদ্ধতি অনুসরণ করে আয় করছেন। তা বলে নিজের ছবি পোস্ট করে ৩ লক্ষ ১০ হাজার পাউন্ড! হ্যাঁ এটাই সত্যি। তবে কোনও সাধারণ মানুষের ক্ষেত্রে নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এই মোটা অঙ্কের অর্থ।

ইনস্টাগ্রামে বরাবরই সক্রিয় রোনাল্ডো। নিয়মিত ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ১০৪ মিলিয়ন। তবে রোনাল্ডোর থেকেও বেশি অর্থ রোজগার করেন গায়িকা সেলেনা গোমস এবং অভিনেত্রী মডেল কিম কার্দাসিয়ান। আর খেলোয়ারদের মধ্যে বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস পোস্ট পিছু রোজগার করেন ৯৩ হাজার পাউন্ড।

Developed by DXDasia