
এই উদ্যোগে এগিয়ে এসেছে স্টারমার্ক বুকস্টোর
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী স্টারমার্ক বুকস্টোরে একটি প্রস্তাব রেখেছিলেন। সমাজের মূক ও বধির ছাত্র-ছাত্রীদের জন্য তিনি কিছু কাজ করতে চান। আর সেটা বেশ বড়ো আকারেই। এইসব বাচ্চাদের জন্য তিনি আস্ত একটি লাইব্রেরি করবেন, আর পাশে থাকবেন স্টারমার্ক কর্তৃপক্ষ। মূলত ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমেই বই সংগ্রহ করতে চান অভিনেত্রী। ইতিমধ্যে প্রচুর বই দান করা হয়েছে স্টারমার্কের মাধ্যমে। সেইসমস্ত বই দিয়েই সেজে উঠছে লাইব্রেরি। কয়েকদিন আগেই তার যাত্রা শুরু হল।
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মতে, বইয়ের মতো বন্ধু পৃথিবীতে হয়তো আর কিছুই নেই। শুধুমাত্র বই পড়াই নয়, তা আমাদের জীবনেও প্রভাব ফেলে। কারণ জীবন থেকেই তো একটি বই নির্মিত হয়। সমাজের প্রতিটা স্তরে ছাপ ফেলে। এই মুহূর্তে মোট ৭২ জন কচিকাঁচা রয়েছে। লাইব্রেরি তাদের জন্যই।
