
২০১টি সন্ত্রাসের ঘটনার ভিতর ১১৫টির পিছনেই হাত দক্ষিণপন্থীদের
মার্কিনমুলুকে অধিকাংশ সন্ত্রাসের ঘটনার নেপথ্যে মুসলিম নয়, রয়েছে দক্ষিণপন্থীরাই। ফান্ড এন্ড দ্য নেশন ইনসটিটিউট এবং রিভিল ফ্রম দ্য সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং –এর যৌথ সমীক্ষায় ধরা পড়েছে এই ছবি। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ২০১টি ঘটনাকে চিহ্নিত করে এই সমীক্ষা চালানো হয়। দেখা যাচ্ছে ১১৫টি সন্ত্রাসের পিছনেই ছিল চরম দক্ষিণপন্থীরা। অন্যদিকে ইসলামিক সন্ত্রাসবাদীরা রয়েছে ৬৩টির নেপথ্যে। ১৯টি ঘটনার পেছনে চরম বামপন্থীদের যোগাযোগ লক্ষ্য করা গেছে।
রিপোর্টে বলা হয়েছে সন্ত্রাসের ঘটনা বাস্তবায়নে ইসলামিক জঙ্গিদের থেকে অনেক বেশি সফল চরম দক্ষিণপন্থীরা। কাজেই প্রশ্ন উঠেছে মুসলিমদের নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে। ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর বারবার ধুয়ো তোলা, মুসলিম অধ্যুষিত দেশের মানুষদের মার্কিন সফর রুখতে কঠোর ভিসা নীতি এই সব পদক্ষেপকেই কাঠগড়ায় তুলছে এই সমীক্ষাটি।
সমীক্ষা প্রকাশ করে ইনভেস্টিগেটিভ ফান্ড বলছে, এই রিপোর্টটি প্রমাণ যে ট্রাম্পের দাবিগুলো অযৌক্তিক।
