
একধাক্কায় ৫ শতাংশ কমে গেল শেয়ারের দাম
ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও)-য়ের পদ থেকে ইস্তফা দিলেন বিশাল সিক্কা। ইনফোসিসের তরফে জানানো হয়েছে, সংস্থার কর্ণধারের পদ থেকে ইস্তফা দিলেও ভাইস চেয়ারম্যান হিসাবে থাকবেন বিশাল।
আচমকা এই সিদ্ধান্তে শিল্পমহলে বিস্ময় সৃষ্টি হয়েছে। ইস্তফার কারণ হিসাবে নাম না করে সংস্থার কয়েক জনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছেন সিক্কা। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন চিফ অপারেটিং অফিসার(সিওও) প্রবীণ রাও। শুক্রবার এক বিবৃতি দিয়ে সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে।
খবর সামনে আসতেই ধাক্কা লাগে ইনফোসিসের শেয়ারে। শুক্রবার বাজার খুলতেই প্রায় ৫ শতাংশ নেমে যায় সংস্থার শেয়ারের দাম।
