বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অভিনব উদ্যোগ

গবেষণাকেন্দ্র, মিউজিয়ামের পাশাপাশি আন্তর্জাতিক সেমিনার

সংস্কৃত কলেজ অর্থাৎ এখন যার নাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একসময়ে তার অধ্যক্ষ ছিলেন খোদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবছর সেই প্রণম্য মণীষীর জন্মদ্বিশতবর্ষ। বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে তাঁর নিজের প্রতিষ্ঠান যে বেশ জমকালো পরিকল্পনা করবে, তা বলাই বাহুল্য। সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবার বিদ্যাসাগরকে নিয়ে এমন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা নজির হয়ে থাকবে গোটা রাজ্যেই। 

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগরের নামে গবেষণাকেন্দ্র তৈরি করার পরিকল্পনা আগে থেকেই ছিল রাজ্য সরকার। এবছর সেই মহান শিক্ষাবিদের দ্বিশতবর্ষ চলে আসায় আরও উঠে পড়ে লাগেন বিশ্ববিদ্যালয়ের কর্তারা। তার পাশাপাশি এইখানে আন্তর্জাতিক মানের একটি সেমিনারের আয়োজন করার নির্দেশিকাও শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছিল সংস্কৃত কলেজে অধ্যক্ষ থাকাকালীন বিদ্যাসাগরের যা নথিপত্র পাওয়া গেছে, সেগুলিকে সংকলিত করে প্রকাশ করতে। সেই ব্যাপারেও অনুমতি দিয়েছে শিক্ষাদপ্তর। বিশ্ববিদ্যালয়ের কলকাতা ক্যাম্পাসেই থাকবে এইসব আয়োজন। 

Developed by DXDasia