বিড়লা অ্যাকাডেমিতে অন্য সময়ের প্রতিচ্ছবি

রিফ্লেকশন অফ অ্যানাদার ডে এবং তিরিশ জন শিল্পীর ক্যানভাস

রিফ্লেকশন অফ অ্যানাদার ডে অর্থাৎ অন্য সময়ের প্রতিচ্ছবি। এমন একটি দল যাঁরা সারাবছর নানা কাজে নিজেদের যুক্ত করে ফেলেছেন। সেগুলির মধ্যে অন্যতম চিত্র প্রদর্শনী। তাঁরা বলছেন অ্যানাদার ডে, এর বাংলা যদি অন্য সময় ধরে নিই, তাহলে পুরো বিষয়টা আমাদের কাছে চমৎকৃত হয়ে উঠতে পারে। যে সময় নির্দিষ্ট কোনো সময়ে আবদ্ধ থাকে না বা ধরাবাঁধা ছকের বাইরে কথা বলতে চায়। সদস্যদের বার্ষিক এই প্রদর্শনী শুরু হচ্ছে আজ অর্থাৎ ৭ মে থেকে, চলবে ১২ মে অবধি। প্রধান অতিথি হিসাবে এদিন উপস্থিত থাকবেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য এবং হেরিটেজ স্কুলের অধ্যক্ষ সীমা সাপরু। উজ্জ্বল উপস্থিতি গণেশ প্রতাপ সিং এবং চিত্রশিল্পী সনাতন দিন্দা। বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে প্রদর্শিত হতে চলেছে অসীম পাল, বিশ্ব বসু, সুমন কবিরাজ, তাপস মজুমদার, চন্দ্র ভট্টাচার্য, স্বপন কুমার দাস, সনাতন দিন্দা-সহ প্রায় তেইশ জন শিল্পীর কাজ। আজ মঙ্গলবার সন্ধে ৬টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন।

Developed by DXDasia