
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে বিপুল নিয়োগের সিদ্ধান্ত
এক দফায় প্রায় ১২ হাজার চাকরি হবে রাজ্যে। আর এই ১২ হাজার কর্মীর গোটাটাই নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত বছরের মতো, এই বছরেও স্বাস্থ্য দপ্তরে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ৮, ১৫৯ জন নার্স বাদ দিয়েও ৮১৯ জন ফেসিলিটি ম্যানেজার, ফার্মাসিস্ট, ফার্মাসি কলেজের অধ্যক্ষ, মেডিকেল টেকনোলজিস্ট, ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার ইত্যাদি পদেও কর্মী নিয়োগ করা হচ্ছে।
এই পরিমাণ নার্স নিয়োগ হলে নার্স নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। ৮, ১৫৯ জন নার্সের মধ্যে ২০৪ জন পুরুষ নার্সও নিয়োগ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এরই পাশাপাশি, রুটিন ভিত্তিতে মাসে মাসে ডাক্তার নিয়োগ করার চেষ্টাও জারি রেখেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
