
ভারতের একমাত্র বিশ্বমানের পার্ক হিসেবে স্বীকৃতি পেল এটি
সবুজের স্বীকৃতি। অনন্য সম্মান পেল কলকাতার ইকো ট্যুরিজম পার্ক। ভারতের একমাত্র বিশ্বমানের পার্ক হিসেবে স্বীকৃতি পেল এটি। ২৯ এপ্রিল থেকে ৭ মে বিশ্ব পার্ক সপ্তাহ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে।
আল্পস আজুমিনো পার্ক, মুসাশি কুর্য পার্ক, কোনানের ফ্লাওয়ার পার্ক, মিচিনকু পার্ক, সিলেসিয়া পার্ক – বিশ্বের সেরা এইসব পার্কের সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছে ইকো পার্ক। প্রাণখোলা প্রকৃতির ছোঁয়া পেতে যাঁরা এতদিন এখানে বেড়াতে আসতেন, হাসি তাঁদের মুখেও। শহরের ঘনবসতি ও হারিয়ে যেতে বসা পরিবেশের মধ্যে ইকো পার্কের এই সম্মান ভবিষ্যতের জন্য আশার বার্তা নিয়ে এল – এমনটাই মনে করছেন সবাই।
