অনলাইনে ৪০০০ দুষ্প্রাপ্য বাংলা বই

ব্রিটিশ লাইব্রেরির উদ্যোগে শুরু হয়েছে ডিজিটালাইজেশন

উনিশ শতকে প্রকাশিত কিছু বিরল ও দুষ্প্রাপ্য বাংলা বই ডিজিটালাইজ করার উদ্যোগ নিল ব্রিটিশ লাইব্রেরি। দক্ষিণ এশিয়ার বইয়ের সংগ্রহ থেকেই হাজারেরও ওপর বাংলা বই স্ক্যান করা হয়েছে। যদিও, ‘টু সেঞ্চুরিজ অফ ইন্ডিয়ান প্রিন্ট’ নামের এই প্রোজেক্টের লক্ষ্য ৪ হাজার বাংলা বই ডিজিটালাইজ করা। সবগুলি বই-ই অনলাইনে পাওয়া যাবে বিনামূল্যে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস, সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস লাইব্রেরির সঙ্গে যৌথভাবে করা হচ্ছে এই প্রজেক্ট। সঙ্গী ভারতীয় জাতীয় গ্রন্থাগারও। ১৭১৩ থেকে ১৯১৪ সাল পর্যন্ত ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহে থাকা ভারতীয় বইগুলি পাঠকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।

Developed by DXDasia