রাণী ঝাঁসি রেজিমেন্টের এক দুর্লভ ভিডিও-তে জাতীয় সংগীত

জাপানের(NHK) এক ভিডিওতে ধরা পড়লো ঝাঁসি রেজিমেন্টের প্রশিক্ষণ ও পতাকা উত্তোলন

পৃথিবীর প্রথম সশস্ত্র নারী বাহিনী গঠন করেন নেতাজী সুভাষচন্দ্র বসু। নাম দিয়েছিলেন ঝাঁসি রেজিমেন্ট। বাহিনীর সদস্যরা শাড়ি ছেড়ে পড়লেন খাঁকি প্যান্ট ও জামা। হাতে নিলেন অস্ত্র। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে মুক্ত করাই ছিল তাঁদের একমাত্র ব্রত। বার্মার ভারতীয় অধিবাসী দেশকে স্বাধীন করার জন্য নেতাজীর হাতে তুলে দিলেন ঘরের মেয়েদেরও। সাথে সামর্থ্য মত গয়না, অর্থ।

ইদানীং কালে নারী স্বাধীনতা নিয়ে প্রবল বাক-বিতণ্ডা পৃথিবী জুড়ে চলছে। নেতাজী সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালেই দেশের মহিলাদের হাতে তুলেদিলেন অস্ত্র, যোগালেন আত্মমর্যাদা ও দেশাত্মবোধের বীজ।

Women Empowerment- শব্দটি নিয়ে যখন পৃথিবী উত্তাল, ঠিক ৭৩ বছর আগে নেতাজী পৃথিবীর কাছে এই শব্দের সদর্থক প্রমাণ করেছিলেন।

কৃতজ্ঞতা স্বীকার- বৈদবাটি নেতাজী সুভাষচন্দ্র একাডেমি। 

Developed by DXDasia