কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণ কলকাতায়

ভবা পাগলা ও দ্বিজেন মুখোপাধ্যায়ের নামেও করা হয়েছে রাস্তার নতুন নামকরণ

সুনীল গঙ্গোপাধ্যায়ের পর এবার শক্তি চট্টোপাধ্যায়ের নামেও রাস্তা হল মহানগরে। আরও দু’টি রাস্তার নাম পাল্টে রাখা হল বাউল সাধক ভবা পাগলা এবং সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম।

দক্ষিণ কলকাতার ম্যান্ডেলিনা গার্ডেন্সের নাম পাল্টিয়ে কলকাতা পুরসভা নতুন নামকরণ করেছিল সুনীল গঙ্গোপাধ্যায় সরণি। এবার পঞ্চাশের দশকের আরেক কিংবদন্তী কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামেও একটি রাস্তা পাবে এই শহর। রামমোহন মল্লিক গার্ডেন লেনের নতুন নাম হতে চলেছে কবি শক্তি চট্টোপাধ্যায় সরণি। এই রাস্তাটি রয়েছে উত্তর কলকাতার ৩৩ নম্বর ওয়ার্ডে। সুনীল এবং শক্তি ছিলেন অন্তরঙ্গ বন্ধু। এবার দুই কবিবন্ধুর নামেই রাস্তা হল কলকাতায়।

রামমোহন মল্লিক গার্ডেন লেনের সঙ্গে কুলিয়া-ট্যাংরা লেনের নাম পাল্টিয়ে রাখা হয়েছে ভবা পাগলা সরণি। আর শ্যামপুকুর স্ট্রিটের নতুন নাম হয়েছে দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। রাস্তাদু’টি যথাক্রমে ৫৭ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত। 
 

Developed by DXDasia