গঙ্গার তীব্র স্রোতে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকেন নৈহাটির রাজকুমার

৩০ জন কচিকাঁচাকে ভেসে থাকার প্রশিক্ষণ দিচ্ছেন তিনি

গঙ্গার যখন তীব্র জোয়ারের টান, তারই মধ্যে অবলীলায় নৈহাটির গোয়ালপাড়া ঘাটে ভেসে রয়েছেন এক ব্যক্তি। অল্প সময় নয়, টানা ৮-১০ ঘণ্টা। এলাকার কচিকাঁচাদেরও শেখাচ্ছেন, কীভাবে অবিশ্বাস্যভাবে দীর্ঘক্ষণ তীব্র স্রোতে ভেসে থাকা যায়। 

নৈহাটির গৌরীপুর শিবালয় মোড় এলাকায় রাজকুমারের বাস। গৌরীপুর বাজারে তাঁর একটি দোকান আছে। কয়েক বছ দীর্ঘ পরিশ্রম করে তিনি এইভাবে ভেসে থাকার উপায় রপ্ত করেছেন। তাঁর মতে, যারা সাঁতার জানে, তারা পায়ে চপ্পল পরে অথবা দুই হাঁটুর মাঝখানে বোতল রেখে ভেসে থাকতে পারবে। যারা সাঁতার জানে না, ভাসার উপায় রয়েছে তাদেরও। তবে সেই পদ্ধতি কখনও তিনি জানাননি।

আশেপাশের ৩০ জন কিশোরকে এখন ভেসে থাকার কায়দা শেখাচ্ছেন রাজকুমার। নিজের ছেলেকেও ভাসার তালিম দিচ্ছেন তিনি। 
 

Developed by DXDasia