
আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
গ্রীষ্মের ভয়ানক দাবদাহ কাটিয়ে বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা। ইতিমধ্যেই শহরবাসী প্রাক্-বর্ষাতে স্বস্তির শ্বাস ফেলছে। কারণ গত তিন-চারদিন ধরে বাংলার অধিকাংশ জায়গায় ভারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯৪ শতাংশ, নূন্যতম ৬৫ শতাংশ।
আজ বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল বা সন্ধেতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে আজ বড়ো কোনো মিটিং বা মিছিল নেই, তাই যানচলাচল স্বাভাবিক থাকবে।
