উন্নত নিকাশি ব্যবস্থা গড়তে এবার বৃষ্টি মাপবে পুরসভা

রাজ্যের ৫টি পুরসভায় বসবে বৃষ্টি পরিমাপক যন্ত্র

কলকাতার আশেপাশে বহু জায়গাতে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। যদি শহরতলির পুরসভাগুলিতে জল জমার খতিয়ান দেখার ব্যবস্থা থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সহজেই। তাই এবছরের বর্ষা নামার আগে কলকাতা লাগোয়া ৫টি পুরসভায় বসতে চলেছে অত্যাধুনিক বৃষ্টি পরিমাপক যন্ত্র।

কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে পুরসভার উদ্যোগে ইতিমধ্যেই রেনগজ বসানো হয়েছে। সেক্টর ফাইভ এবং নিউ টাউনেও রয়েছে বৃষ্টি মাপার বন্দোবস্ত। কিন্তু বরানগর, সল্টলেক, হাওড়া, দক্ষিণ দমদমে এখনও বৃষ্টি পরিমাপের কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা চালু করতে রাজ্য সরকারের পুর এবং নগরোন্নয়ন দপ্তর কলকাতা লাগোয়া ৫টি পুরসভাকে এবছর বর্ষার আগে বৃষ্টি মাপার যন্ত্র বসানোর নির্দেশ দিয়েছে। ডিজিটাল যন্ত্রের পাশাপাশি সাধারণ রেনগজও ব্যবহার করা যেতে পারে। এই প্রকল্পে যন্ত্র এবং কর্মীর ব্যয়ভার চালাতে পুরসভাগুলিকে আর্থিক সহায়তা করবে পুর ও নগরোন্নয়ন দপ্তর। 

Developed by DXDasia