এবার ঘূর্ণবাত ও নিন্মচাপের জেরে বৃষ্টি উত্তরবঙ্গে

বাংলা-ওড়িশা উপকূলে ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণবাত

আবার সৃষ্টি হয়েছে নিন্মচাপ। তবে এর জেরে দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কয়েকদিন আগে বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিন্মচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় এবং তার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়। হাওয়া অফিস তরফে জানানো হয়েছে যে, এই দুটি নিন্মচাপ কী রূপ নেবে এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু এর জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বর্জবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

আজ সারাদিন বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কিন্তু নতুন করে জল বাড়ার কোনও খবর নেই। জল কমছে নদীগুলোতে। আরামবাগে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। খানাকূল-২ ও ঘাটালে নতুন করে জল না বাড়লেও এখনও জল জমে আছে। চন্দ্রকোণা বাঁধ সাড়ানোর কাজ চলছে।

Developed by DXDasia