
জানা যাচ্ছে, বিক্ষুব্ধ শ্রোতারা বেশিরভাগই উত্তর ভারতের
মঞ্চে তখন ‘মাদ্রাজের মোৎজার্ট’ এ আর রহমান। আর শ্রোতারা অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যাচ্ছেন হল ছেড়ে। এমন অভাবনীয় দৃশ্যেরই সাক্ষী রইল লন্ডনের ওয়েম্বলি। এখানেই শেষ নয় ট্যুইটারে শ্রোতাদের একটা বড় অংশ নিজেদের ক্ষোভ উগরে দিলেন। রহমানের ‘অপরাধ’ তিনি হিন্দি গানের পাশাপাশি বেশ কয়েকটি তামিল গানও পারফর্ম করেছিলেন।
কনসার্টটির নামকরণও ছিল তামিলে-‘নেত্রু ইন্দ্রু নালাই’। এর অর্থ ‘গতকাল, আজ, আগামীকাল’। জানা যাচ্ছে, বিক্ষুব্ধ শ্রোতারা বেশিরভাগই উত্তর ভারতের। তবে অনেক শ্রোতা আবার রহমানের পাশেও দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, তামিলদের ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই ওই শ্রোতারা অস্কার জয়ী সংগীত পরিচালকের প্রতি অবিচার করছেন। যাঁকে ঘিরে এই বিতর্ক সেই রহমান অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
