দুর্গাপুজোর বিরল সব বিজ্ঞাপনের ইতিহাস সংরক্ষণ করছে যাদবপুর

গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোয় জোয়ার আসে ব্যবসা-বাণিজ্যে, প্রাণবন্ত হয়ে ওঠে বাজার। রংবেরঙের বিজ্ঞাপনে ছেয়ে যায় চতুর্দিক। দশকের পর দশক যায়, পাল্টে যায় উৎসবের বিজ্ঞাপন, ব্র্যান্ডিং। সেই বিবর্তনের ইতিহাস এবার আর্কাইভে ধরে রাখছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়া রুসার অর্থ তহবিলের সাহায্যে ইতিহাস বিভাগ গড়ে তুলছে এই আর্কাইভ। গোটা কর্মকাণ্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়। ১৯৬০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত দুর্গাপুজোর বাণিজ্য যেভাবে পরিবর্তিত হয়ে চলেছে, তার রূপরেখা থাকছে সেই আর্কাইভে। বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং-এর বিরল সব নিদর্শন ডিজিটালাইজড করা হচ্ছে এখানে।

অনেক বছর আগে পুজোর বিজ্ঞাপনগুলো ছিল হাতে আঁকা এবং সরল। তারপর ধীরে ধীরে বাড়ল ফটোগ্রাফের ব্যবহার। বিজ্ঞাপনের ইতিহাসকে বিশ্লেষণ করলে সমাজের বিবর্তন সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। 

Developed by DXDasia