প্রতিবাদের অস্ত্র গান

হেলেন কিলার-কে নিয়েও সমান সচল তাঁর কলম

হেলেন কেলার-কে নিয়ে গান লিখেছেন তিনি। কবিতাও। জগবন্ধু পাঁজা। নিজের লেখা গানে সুর দেওয়াই নয়; রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গানেও উত্তরবঙ্গ মাত করে চলেছেন শিলিগুড়ি সুভাষপল্লী ফুলেশ্বরী কলোনির দৃষ্টিহীন এই শিল্পী।

৩৮ বছরের দৃষ্টিহীন যুবক জগবন্ধু ছোট থেকেই চোখে দেখেন না। আর প্রতিবন্ধকতা উপেক্ষা করে ২০০৩ সালে তিনি শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক হন। পড়ার পাশাপাশি সঙ্গীতেও বেশ তুখোড় জগবন্ধু। সঙ্গীত শিক্ষাকেন্দ্র থেকে তার পাশ করা সার্টিফিকেট রয়েছে। গানের গলার পাশাপাশি সিন্থেসাইজার গিটার, তবলা, ঢোলক, মাউথ অরগান সবেতেই দক্ষ তিনি। নিজে দৃষ্টিহীন শিল্পী হলেও অন্য স্বাভাবিক ছেলেমেয়েদের তিনি গান শিখিয়ে চলেছেন। তাদের অনেকে কলেজেও পড়ে।  তবে সরকার যে ভাতা দেয় তা প্রতিবন্ধী ভাতা হওয়াতেই তিনি তা প্রতিবাদ করে গ্রহণ করেন না। বাংলাভাগের বিরুদ্ধেও তিনি সরব। বিভিন্ন দেশাত্মবোধক গানে ফুটে উঠছে সেই প্রতিবাদ। তাঁর কথায়, ভাঙতে সবাই পারে, গড়তে পারে ক’জন! 

Developed by DXDasia