প্রকাশ্যে এল ২১ জুলাই কমিশনের সুপারিশ

যে পুলিশ গুলি চালিয়েছিল, এফআইআর হবে তাদের বিরুদ্ধে

১৯৯৩ সালের ২১ জুলাই যারা গুলি চালিয়েছিল, তাদের নামে এফআইআর করা হবে। প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে। ২০১১ সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কমিশন গঠন করেছিল। সম্প্রতি সেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে এসেছে। শুক্রবার ধর্মতলায় ২১ জুলাই-এর জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কমিশনের সমস্ত সুপারিশ সরকার মেনে চলবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জ্যোতিবাবু বুদ্ধবাবুকে ছোঁব না। কিন্তু যারা গুলি চালিয়েছিল, তাদের শাস্তি হবে।’ মুখ্যমন্ত্রী জানান, কমিশনের সুপারিশে বলা হয়েছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি প্রতি পরিবারের জন্য দু-লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন এই জনসভায়। এছাড়াও তিনি জানান, ১৯৯৩ সালের ২১ জুলাই-এর ঘটনায় তৎকালীন রাজ্য সরকারের করা তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে করা সমস্ত মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই সরকার। বর্তমান রাজ্য সরকার শীঘ্রই এই সুপারিশ মেনে সিদ্ধান্ত নেবে।

Developed by DXDasia