
সাঁওতালি ভাষাকে লিপিবদ্ধ করার জন্য রঘুনাথ মুর্মু সৃষ্টি করেছিলেন এই লিপি
অলচিকি লিপির শব্দকোষ প্রকাশ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। ত্রৈভাষিক শব্দকোষ হবে এটি। ২৪,৮০০ সাঁওতালি শব্দের অনুবাদ থাকবে সেখানে। অলচিকি থেকে ইংরাজি হয়ে বাংলা – এই ক্রমে সাজানো হবে শব্দকোষ। এর ফলে সাঁওতালি ভাষা আরও সহজ ও জনপ্রিয় হবে উৎসাহীদের কাছে।
সরকারি সূত্রে খবর, এই শব্দকোষটি রচনা করেছে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। ভারতে অলচিকি লিপির এটিই প্রথম শব্দকোষ। ১৯২০-এর দশকে সাঁওতালি ভাষাকে লিপিবদ্ধ করার জন্য রঘুনাথ মুর্মু সৃষ্টি করেছিলেন এই লিপি। মূলত লাতিন ভাষার অনুকরণের তৈরি এগুলি। মোট ৩০টি অক্ষর আছে অলচিকি লিপিতে।
