আমেরিকার জেলে কুকুর হল বন্দিরা

বন্দিদের বাধ্য করা হচ্ছে কুকুরের মতো কামড়াতে

বিবস্ত্র করে গলায় দড়ি বেঁধে দুই বন্দিকে কুকুরের অভিনয় করালো মার্কিনি  কারারক্ষীরা। বন্দি নির্যাতনের এমন দৃশ্য গোপন ক্যামেরায় ধরা পড়ার পর তা ছড়িয়ে পড়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।  এটাকে একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবেই দেখছে গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারের ফরেস্ট ব্যাংক কারাগারে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। 

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই বন্দিকে সম্পূর্ণ বিবস্ত্র করে তাদের বানরের মুখোশ পরানো হয়েছে। এরপর তাদের কুকুরের মতো করে হাটতে, একে অপরকে আক্রমণ করতে ও পরস্পরকে কামড়াতে বাধ্য করা হচ্ছে। ওই দুই বন্দিকে কুকুরের মতো শব্দ করে উচ্চস্বরে ডাকতেও বাধ্য করা হচ্ছে।

একটি সূত্র সংবাদমাধ্যমকে  জানিয়েছে, ওই কারাগারটিতে নিয়মিতই এমন ঘটনা ঘটে। ফরেস্ট ব্যাংক কারাগারটি যুক্তরাষ্ট্রের একটি বি ক্যাটাগরির জেলখানা। যেখানে প্রায় ১৫ শ' বন্দি রয়েছে। বেসরকারি সংস্থা সোডেক্স এটি পরিচালনা করে থাকে। খবর ডেইলি মেইলের।
 

Developed by DXDasia