ডেঙ্গি সামলাতে কলকাতার পুরসভার ‘মশারি-নির্দেশ’

আইডিতে ভর্তি প্রায় ৩০০ , শতাধিক গুরুতর জ্বরে আক্রান্ত, ৪২ জন ডেঙ্গি পজিটিভ

মশা বাহিত রোগ ঠেকাতে কলকাতা পুরসভার বিশেষ নির্দেশ। শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা অজানা জ্বর, ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্ত প্রত্যেক রোগীদের বেডে অবশ্যই মশারি টাঙাতে হবে।  কলকাতা পুরসভা শহরের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে এই নোটিস পাঠাচ্ছে। সম্প্রতি কলকাতা পুরসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী নিয়ম হচ্ছে, যে কোনও জ্বর বা ডেঙ্গি–আক্রান্তকে মশারির মধ্যে রাখতে হবে। যাতে একজনের থেকে অন্যজনের শরীরে সংক্রমণ না ছড়ায়। খুব তাড়াতাড়ি আমরা হাসপাতালগুলিতে নোটিস পাঠাতে শুরু করব। আমরা সরকারি হাসপাতালগুলিতে মশারি সরবরাহ করব। বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হবে।’ 

আইডি হাসপাতালে এখন প্রায় ৩০০ জন রোগী ভর্তি, তার মধ্যে ১১৪ জনের মতো গুরুতর জ্বরে আক্রান্ত। ৪২ জন ডেঙ্গি পজিটিভ নিয়ে চিকিৎসাধীন।  
 

Developed by DXDasia